পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক যুবক।
রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. সোহান (২২)। তিনি রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা। পরে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বলেন,দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট বসে। এসময় সোহানকে থামানোর নির্দেশ দেওয়া হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করে সোহান। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments