ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪

প্রকাশ : 18 Dec 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত  ২৭৪

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৬৯ জন ও নারী ২৮৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৭০ জন ও নারী ১০৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৯ হাজার ৫৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৮৪৩ জন ও নারী ৩৬ হাজার ৭২৫ জন।


সম্পর্কিত খবর

;