স্টাফ রিপোটার: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী, তাঁর আদর্শ চির জাগরূক।
আজ বিকালে ঢাকা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় ক্ষতটা তৈরি হয়েছে পঁচাত্তরের ১৫ আগস্ট। বিশ্ব ইতিহাসের নৃশংস ও জঘন্যতম হত্যাকান্ডের মাধ্যমে প্রায় সপরিবারে স্বাধীনতার মহানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা আরো বেগবান হতো।
ধর্মমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা অর্জনের পর বিগত ৫৩ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। পায়রা গভীর সমুদ্র বন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলেছে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। সে লক্ষ্যেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। তিনি সকলকে দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সভাপতি ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী মোঃ আবুল কালাম আজাদ, সাবেক সচিব আব্দুল মান্নান, সাবেক সচিব আব্দুস সামাদ, সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও সমিতির মহাসচিব ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
সব মন্তব্য
No Comments