নাটোর প্রতিনিধি: যৌথবাহিনীর অভিযানে নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি ভারতীয় পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাখালী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে মেজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়া'র বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি, ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলার রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments