উজিরপুর প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ মে সোমবার সকাল থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট আটটি দল "দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য "শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) হাসনাত জাহান খান অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান, উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এইচ এম ইউসুফ। বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল বিজয় হয়ে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা উত্তীর্ণ হন।এ সময় বক্তরা বলেন দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে গনসচেতনতা সৃষ্টি করতে হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments