দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোষ্টে বলেছেন, ‘দৌলতপুরের রাজনৈতিক ট্যাডিশন মুলত যে যত বড় চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দূনীতিবাজ সে তত বড় নেতা’। ‘দৌলতপুরের রাজনীতির আদ্যপান্ত’ শিরনামে রোববার রাতে দেয়া পোষ্টে তিনি এসব কথা উল্লেখ করেন। ওই পোষ্টে তিনি যা উল্লেখ করেছেন বা লিখেছেন, ‘দৌলতপুর উপজেলা ভৌগলিক ভাবে রাজনৈতিক মাফিয়া তন্ত্রের ঘাটি। এখানে ভারতের বর্ডার বা সিমান্ত থাকায় অবৈধ অস্ত্র এবং মাদকের স্বর্গরাজ্য বলা চলে। ইন্ডিয়া সহ কয়েক জেলার নো ম্যানস ল্যান্ড! বা সিমান্ত। এখানে চরাঞ্চল থাকায় বিভিন্ন এলাকার সন্ত্রাসিরা অপরাধ করে এসে এখানে অবাধে বিচরণ করে। চরাঞ্চলের রাজনীতি থেকে অর্থনীতির ভিত্তি মুলত অবৈধ অস্ত্র, খুন খারাবি ও মাদকের কালো টাকার উপর নির্ভর। তবে দৌলতপুরের রাজনৈতিক ট্যাডিশন মুলত যে যত বড় চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দূনীতিবাজ সে তত বড় নেতা হবে। নীতি সততা ও আদর্শের কোন মুল্যায়ন নাই এখানে। এখানে ক্ষমতার অপব্যাবহার ওপেন সিক্রেট। অপজিশন দমনই একমাত্র নীতি। আওয়ামীলিগ, জাতীয়পাটি, বিএনপির সকলে নিজ নিজ সময়ে একই কালচার প্র্যাকটিস করে চলেছে। আর এটাই যেন এখানকার রাজনীতির নিয়ম । মাঝে মাঝে এই দৌলতপুরের রাজনীতি ব্যাক্তির পেশি শক্তির কাছেও দল বা প্রতিক ও ধরাশায়ী হয়েছে। এখানে অবৈধ ইনকাম আর অস্ত্রধারী ক্যাডার না থাকলে নমিনেশন পেলেও রিস্ক থেকে যায় ভোটে জেতার। এখানে সন্ত্রাসী লালন পালন করা, বিভিন্ন সেক্টর দখল করে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে খুন, যখম, মারামারি এসব না করতে পারলে দৌলতপুরের মাটিতে তার নেতা হবার যোগ্যতা নাই। পেশি শক্তি আর কালো টাকাই নেতা হবার মাপকাঠি, আর কোন যোগ্যতার প্রয়োজন নাই। পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। তবে জনপ্রিয় নেতারও উদ্ভব হয়েছে এখনও যাদের নাম আজও দৌলতপুরের মানুষের মুখে মুখে। দল ও মতের উর্দ্ধে আজো কিছু প্রয়াত নেতা মানুষের অন্তরে অন্তরে...।
উল্লেখ্য, এরআগেও তিনি চাঁদাবাজি, সন্ত্রাসীকর্মকান্ডসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা একইভাবে তুলে ধরেন। যা জনসমাদ্রিত হয়।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments