ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৮ অক্টোবর ২০২৪ তারিখে প্রদত্ত বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৪ নভেম্বর সংবিধান দিবসকে জাতীয় দিবস হিসাবে প্রদত্ত স্বীকৃতি ও মর্যাদা বাতিলের সিদ্ধান্ত এবং একজন উপদেষ্টা কর্তৃক 'সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে মানে করে না' বলে প্রদত্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত ও একজন উপদেষ্টার এই বক্তব্য প্রধান উপদেষ্টার 'রিসেট বাটন পুশ করায় অতীত মুছে গেছে' সম্বলিত বিতর্কিত বক্তব্যকেই সত্য বলে প্রমাণ করলো। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এ বিবৃতিতে সুস্পষ্টভাবে বলছে যে, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল ঘটনাই নয়, ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্মারক ও অংশ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ঘটনা শুধু বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ই না, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো দিন হিসাবে চিন্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জণের স্বল্পতম সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন করে ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান কার্যকর করার ঘটনাও বিশ্বের স্বাধীন দেশগুলির সংবিধান রচনা ও কার্যকর করার ইতিহাসেও একটি অনন্য গৌরবোজ্জ্বল ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির অবিসম্বাদিত নেতা, জাতির পিতা হিসাবে স্বাধীনতা সংগ্রামের মধ্যেই সমগ্র জনগণ ও জাতির দ্বারা স্বীকৃত হয়েছেন এবং সমগ্র বিশ্বও বঙ্গবন্ধুকে জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মহান স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের জনগণের ঐহিহাসিক গণআন্দোলনের অর্জিত এবং মীমাংসিত বিষয়সমূহ অমীমাংসিত করার কোনো ধরণের সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য প্রদান না করা এবং এ সকল বিষয়ে বিতর্কে জড়ানো থেকে সযত্নে দূরে থাকা, সতর্ক থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments