বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রানীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন-এর চাকরি হতে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৯জুন রবিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেনের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষা খাত যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, তা বিশেষভাবে প্রশংসিত হয়।
বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানটি ছিল আবেগঘন এবং স্মরণীয়, যা উপস্থিত সকলকে স্পর্শ করে।
শেষে শিক্ষা অফিসার তোবারক হুসেন তাঁর বক্তব্যে শিক্ষক সমাজের ভালোবাসা ও সম্মাননা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
সব মন্তব্য
No Comments