মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী নগরীর সাহেব বাজারে প্রকাশ্য দিবালোকে মোঃ বাহাদুর রহমান (৩৬) নামের এক ব্যক্তির নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারী।
ভূক্তভোগী মোঃ বাহাদুর রহমান, চারঘাট থানার নন্দগাছী ধর্মহাটা গ্রামের শুকলা আলীর ছেলে। তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জর্জ আদালতে চাকরি করেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
তিনি জানান,ব্যক্তিগত প্রয়োজনে আইএফসি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা লোন তোলেন তিনি। এরপর মোটর সাইকেলের হুকের সাথে ব্যাগের ভেতর টাকা রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সাহেব বাজার ফুটপাত স্যান্ডেল পট্টিতে যানজট সৃষ্টি হয়। এসময় দুই জন ছিনতাকারী এসে একজন মোটর সাইকেলের সামনে দাঁড়ায়,অপরজন মোটর সাইকেলের হুক থেকে জোরপূর্বক টাকা রাখা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তিনি তাদের পিছু নিয়ে ধাওয়া করে ধরতে ব্যর্থ হন। পরে বোয়ালিয়া মডেল থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবগত করেন। সাথে সাথে ঘটনাস্থলে যান ওসি সহ পুরো থানার ডিউটিরত অফিসার ও পুলিশ ফোর্স।
তৎক্ষনিক ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আরেফিন জুয়েল। তিনি ছিনতাইকারীদের আটকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও পুলিশ ফোর্স। বর্তমানে ছিনতাই কারীদের আটকে পুরো নগরীজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, ছিনতাই কারীদের আটকে নগরজুড়ে অভিযান চলছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। খুব শিঘ্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments