ভারী বর্ষণে হতে পারে ভূমিধস

প্রকাশ : 09 Jul 2025
ভারী বর্ষণে হতে পারে ভূমিধস

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ  ০৯ জুলাই সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী

(>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 


এতে বলা হয়,  অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।


সম্পর্কিত খবর

;