ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি জিটি২ প্রো ব্যবহারহারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেস নিয়ে এসেছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ভারত ও রাশিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেসের জন্যআবেদন (সীমিত আসন) গ্রহণ করছে রিয়েলমি।
এই নতুন ইন্টারফেস ব্যবহারকারীদের জন্যসময়পোযোগীডিজাইন, উন্নত সিস্টেম, পারফরমেন্সঅপ্টিমাইজেশান এবং উন্নত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার মাধ্যমে দুর্দান্ত এক অভিজ্ঞতা দিবে। অ্যান্ড্রয়েড ১৪ বেটাদ্বারা চালিত রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেসে ব্যবহারকারীদের জন্য থাকছে আরও বেশ কিছু অনন্য ফিচার।
রিয়েলমি ইউআই ৫.০ ব্যবহারকারীরা বিভিন্ন উন্নত ফিচার উপভোগ করতে পারবেন। যেমন–অ্যাপ ইন্সটল করার আগে ফটো ও ভিডিও সংক্রান্ত অনুমতি,উন্নতঅ্যানিমেশন অভিজ্ঞতা, আরামদায়ক কালার অভিজ্ঞতার জন্য প্রাণবন্ত রঙের সমাহার, আরও বেশি সংখ্যক এপিপি ক্লোনার সমর্থিত অ্যাপ এবং আপগ্রেডেড সিস্টেম নটিফিকেশন সাউন্ড। এসব ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
তবে ব্যবহারকারীদের তাদের প্রাইমারী ফোনে এই আর্লি অ্যাক্সেস সফ্টওয়্যারটি ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন ব্র্যান্ডটি। এছাড়া সবাই উন্নত পারফরমেন্স ও স্থিতিশীলসিস্টেম উপভোগ করার জন্য নতুন রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেস ব্যবহার করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments