ডেস্ক রিপোর্ট: কয়েক মাস ধরে ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে অনেক টুইটার ব্যবহারকারীর অনুসারীর সংখ্যা কমে গেছে। এবার টুইটারের নতুন এক সিদ্ধান্তের কারণে ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুইটারে প্রবেশ করেননি বা কোনো টুইট করেনি, এমন অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। এর ফলে অনুসরণকারীর সংখ্যা আরও কমে যেতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন ইলন মাস্ক।
ইলন মাস্কের তথ্যমতে, টুইটারে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার ফলে জায়গা খালি হওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের জন্য পছন্দমতো ইউজার নেম ব্যবহারের সুযোগ পাবেন। মুছে ফেলা অ্যাকাউন্টগুলোর তথ্য আর্কাইভ অপশনে সংরক্ষণ করা হবে। ফলে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর তথ্য নাম-পরিচয় নিশ্চিত করে চাইলেই সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, মৃত্যুর পর ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো ব্যবহার না হলেও সচল থাকে টুইটারে। এমনকি অন্য ব্যবহারকারীদের অনুসরণকারীর তালিকায়ও মৃত ব্যক্তিদের নাম দেখা যায়। নতুন এ উদ্যোগের ফলে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলো মুছে যাওয়ায় অন্য ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যাও কমে যাবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments