কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই শিশুর মা মহিপুর থানায় হাচান শরীফ (১৬) কে প্রধান আসামি করে চার জনের নামে একটি মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ কেউকে গ্রেফতার করাতে পারেনি। অভিযুক্ত হাচান কুয়াকাটা পৌর এলাকার ইব্রাহিম শরীফের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে চার টার দিকে পশ্চিম কুয়াকাটা এলাকার ওই শিশু তার বড় ভাইয়ের (৯) সাথে পাশ্ববর্তী একটি মাছের ঘেরে জিলাপী ফল খেতে যায়। এ সময় হাচান ওই শিশুর ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে। পরে পাশের ঝোপের মধ্যে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই শিশুর প্রচুর রক্তক্ষরন হলে তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments