আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা কারাগার থেকে হত্যা মামলার বিচারাধীন পলাতক হাজতি সোহেল মিয়া (১৯)কে আটক করেছে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর। ৩০ আগষ্ট শুক্রবার ভোরে পাইকুড়া এলাকাথেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহেল মিয়া উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, সোহেল মিয়া ঝিনাইগাতী থানার মামলা নং-০৫, তারিখ-০৭/০৯/২০২১ ইং, জিআর নং-১৫৭/২১, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর বিচারাধীন আসামি।
সে দীর্ঘদিন ধরে উক্ত মামলায় শেরপুর জেলা কারাগারে আটক ছিলো।
৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ওইদিন বিকালে শতশত দুর্বৃত্তরা শেরপুর জেলা কারাগার ভাংচুর - লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ সময় বিভিন্ন মামলার ৫ শতাধিক আমাসী পালিয়ে যায়। এ সময় সোহেল মিয়া ও পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments