দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, এবছর আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সনাক্ত হয়। পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এরফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে। এদেরমধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।
ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারনে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।
ডেঙ্গু রোগের বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালাম জানান, আগষ্ট মাসে ধর্মদহ গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী নামে একজনের মৃত্যু হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এবিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত ও একজনকে ভর্তি করা হয়েছে।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments