সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
মাহমুদা ২০২৩ সালে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে এবং ২০২৫ সালে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
মাহমুদার বাবা মাসুদ রানা জানান, প্রতিদিন চা বিক্রি করে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এই সামান্য আয় দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মেয়ের মেডিকেলে ভর্তির জন্য তিনি ধারদেনা করে অর্থের ব্যবস্থা করেছেন। তবে এখন বই কেনার জন্য প্রায় ২০ হাজার টাকা, একটি স্কেলেটন (কঙ্কাল) কেনার জন্য প্রায় ৪০ হাজার টাকা এবং মাসিক খরচ বাবদ ১২ থেকে ১৫ হাজার টাকা প্রয়োজন, যা তার পক্ষে বহন করা সম্ভব নয়।
মাহমুদার মা সায়েরা বিবি বলেন, তাদের কোনো সহায়-সম্পত্তি নেই। মেয়েটির স্বপ্ন একজন চিকিৎসক হয়ে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পেলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এমন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সহযোগিতার জন্য মাহমুদার বাবা মাসুদ রানার মোবাইল নম্বর: ০১৭৯৬-৮৮১৪৪৯।
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments