স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল;২০২৪ সালে এসে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।
তিনি বলেন,গত ৫ ই আগষ্টের পরে আওয়ামী লীগের লোকজন আমাদের দলের ভিতরে ঢুকে-দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা,সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
বিএনপির এই নেতা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।
আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিকদল তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।
তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ,
ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী,বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম,তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা,হাজী জহিরুল ইসলাম,মহিউদ্দিন সোহাগ (রাজা),মোঃ রিপন হাসান খন্দকার,
আলী আহমেদ,মোঃ বিপ্লব,মোঃ চান মিয়া,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।
সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন বিএনপির:
এরপর সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এর নেতৃত্ব গতকাল শুক্রবার রাতে তুরাগের ধউর আশুতিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এসময় মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফন ...
স্টাফ রিপোর্টার: ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে আলোচনার জন্ম দিয়েছেন মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান। সরকারি ...
স্টাফ রিপোর্টার: পুশ-ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লংঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বাংলাদেশ সরকারের পক্ষ থে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়-এর ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)- ...
সব মন্তব্য
No Comments