রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ও হারতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি গণসংযোগ করেছেন। তিনি এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা,কুশল ও মতবিনিময় করেন।
৭ মে রবিবার বিকেল ৩টার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি গণসংযোগ শুরু করেন ।
এসময় সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন বালী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বালী, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক বাদশা বিশ্বাস, শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক সজল হাওলাদার, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম পাইক, সাধারণ সম্পাদক সুজন মিয়া,ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মিলন হাওলাদার ও সাধারণ সম্পাদক সৈকত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেলে ৫ টায় হারতা ইউনিয়নের গণসংযোগ করেন । এসময় হারতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায় ও অভিলাস হালদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পান্ডে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন রায় ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঝি, ছাত্রলীগ সভাপতি শ্যামল মজুমদার ও সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী , শ্রমিক লীগের সভাপতি শংকর হালদার ও সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন । এসময় সাবেক এমপি মনিরুল ইসলামের সফরসঙ্গী ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম ও ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments