ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় বাসটি উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল ফ্লাইওভার অতিক্রম করার পর এই হামলার ঘটনা ঘটে। এ সময় বাসটির বেশ কয়েকটি জানালার অধিকাংশ কাচ ভাঙচুর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বৃষ্টি জানান, বিকেল ৪ টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে বাসটি ছেড়ে আসে। বৃহস্পতিবার হওয়ায় সবগুলো সিট ভর্তি ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টায় বাসটি রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার অতিক্রম করে নরসিংদী যাওয়ার পথে গোলাকান্দাইল স্টপেজে থামলে এক যুবক অতর্কিতভাবে কয়েকটি ঢিল ছুঁড়ে। এতে এক মেয়ে শিক্ষার্থী আহত হন। এ ঘটনা দেখে বাস থেকে ছেলে শিক্ষার্থীরা নেমে ওই যুবককে ধরলে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক ফোন করে ১৫-২০ জনকে ডেকে আনলে তারা সবাই মিলে ইট ও লোহার রড দিয়ে বাস ভাঙচুর করে ও শিক্ষার্থীদের ওপর হামলা করে। মোটরসাইকেল নিয়ে তারা বাসটিকে কয়েক দফায় ধাওয়া করে থামায়।
শিক্ষার্থী বৃষ্টি আরও জানান, বখাটে যুবকদের হামলায় তিন চারজন আহত হন। তাদের মধ্যে মোফাজ্জল ও আশিক নামে দুইজনের মাথা ফেটে যায়। পরে আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় হাজী আবদুল মালেক মডার্ণ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে রাত হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নরসিংদী চলে যান। রাস্তায় ভুলতা ফাঁড়ির টহল পুলিশকেও জানানো হয় বলে জানান সুমাইয়া আক্তার বৃষ্টি।
তবে বিষয়টি এমন নয় জানিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা অতর্কিত হামলার যে কথা বলেছে সেটা সত্য নয়। এর পেছনে অন্য কারণ রয়েছে বলে আমরা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি।
তারা আমাদেরকে জানায়, বিশ্ববিদ্যালয়ের বাসটি ফ্লাইওভার অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এর চালক স্থানীয় সোহেল নামের এক যুবক পড়ে গিয়ে আহত হন। এর জের ধরে পরে সে উঠে মোটরসাইকেল নিয়ে বাসটির পিছু নেয়। গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে বাসটি থামলে ওই এলাকার আরও বেশকিছু ভাসমান লোক বাসে ভাঙচুর করে। এতে দুইজন আহত হয়েছে বলে শুনেছি।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান আরও বলেন, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন আমাদেরকে ফোন দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আমরা মোটরসাইকেল চালক সোহেলসহ হামলায় জড়িতদের ছবি সংগ্রহ করে ধরার চেষ্টা করছি। এ ব্যাপারে এখনো কেউ আমাদের কাছে লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেব।ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচি ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: হজযাত্রাকে সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হও ...
সব মন্তব্য
No Comments