সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ভিত্তিহীন নিউজ ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বেলটিয়া মাদ্রাসা মোড়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস। তিনি বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করেছি। এ বিজয় সকল ছাত্র জনতার।
আমাদের এই সফলতাকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
জামালপুর শহরে জনসচেতনতা তৈরির জন্য ট্রাফিক কার্যক্রম, চাঁদাবাজী, শহর পরিষ্কার, দেয়াল লিখন, মাইকিং সহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।
অটোরিকশা, সিএনজি ও মোটরবাইক চালকগণ আমাদের কাছে লিখিত অভিযোগ করে জামালপুর-শেরপুর ব্রিজের টোল আদায়ের অর্থ বেশি নিচ্ছে এবং সেখানে কেউ কেউ চাঁদাবাজি করছে। এমতাবস্থায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের একটি টিম সেখানে পৌঁছালে টুলের দায়িত্বরত ব্যক্তিরা পালিয়ে যায়। সেখান থেকে অল্প কিছু খুচরা টাকা, ১টি বাটন ফোন, ১টি ১৯ ইঞ্চি মনিটর, ১টি রাউটার ও ৩০০টি টোল আদায়ের রশিদ উদ্ধার করা হয়। পরে সাথে সাথে জামালপুরের সমন্বয়দের মাধ্যমে সেনা ক্যাম্পে পৌঁছে দেয়া হয় যা সারজেন্ট মোহাম্মদ কামরুল হাসান গ্রহণ করেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় জামালপুর শেরপুর ব্রীজের টুলবক্স ডাকাতি করা হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন।
ইসহাক আরও বলেন, এই ব্রীজের টুল না নিয়ে সকালের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার জন্য দখল দারিত্তের সাথে জড়িত
কিছু রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে যাতে টোল বন্ধ না হয় সেজন্য বাধা দেয়া হচ্ছে এবং আমাদের হয়রানী করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর ইসহাক হাসান ইখলাস, ওমর ফারুক, মো.সানাউল্লাহ, জয় হোসেন, মাহমুদুল হাসান বিবেক, রাকিবুল হাসান রাকিব প্রমূখ।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments