স্টাফ রিপোর্টার: গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ঢাকার মোহাম্মদপুর এবং আদাবর থানায় গিয়ে ভাংচুর,মালামাল ও অস্ত্র লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন বলেছেন,এই ধরনের ঘটনা আমাদের জাতির জন্য দূর্ভাগ্য। আমরা এবং আমাদের দল বিএনপি, কোন অবস্থাতেই এই ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার পক্ষে নয়।
তিনি বলেন, লুটপাট হওয়া অস্ত্র ও লুটপাটকৃত গুলাবারুদ, মালামাল যদি কারও কাছে থাকে তাহলে আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সংশ্লিষ্ট থানায় গিয়ে জমা দিবেন। যদি আপনাদের কাছে থাকার পরও অস্ত্র ও মালামাল জমা না দেন, তাহলে ডিএমপি আপনাদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নিবেন এবং বেআইনি অস্ত্র রাখার দায়ে আপনারা চিহ্নিত হবেন।
বিএনপি নেতা মনোয়ার হাসান জীবন বলেন, সরকারি মালামাল আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এই কারনেই এগুলো আমাদের জনগণের সম্পত্তি। থানার অস্ত্র আমাদের দেশের জনগণের হেফাজত এবং নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয়। এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে থানার লুটপাট হওয়া অস্ত্র আপনারা নিজ দায়িত্বে থানায় গিয়ে জমা দিবেন।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে
ঢাকা মহানগর উত্তর আদাবরের শ্যামলী হাউজিং-এ স্হানীয় বিএনপির উদ্যোগে এক সন্ত্রাস বিরোধী সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
সভায় আদাবর থানা বিএনপির যুগ্মআহবায়কগণ ও সদস্যবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্হানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments