স্টাফ রিপোটার: আগামী ৯ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এই তফসিল ঘোষণা করেছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল।
সভা শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানা, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাচাই ১৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষ ২২ এপ্রিল। ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৫২টি উপজেলার মধ্যে কক্সবাজার, শরিয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ এই ৯টিতে জেলা ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। বাকি উপজেলাগুলিতে ব্যালট পেপার ব্যবহার হবে।
অশোক দেবনাথ আরও জানান, দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ধাপের ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পরবর্তী কর্মপরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং আজ নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হ ...
চট্টগ্রাম অফিস: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরকারি অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের ...
চট্টগ্রাম অফিস: সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ ...
স্টাফ রিপোর্টার: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ ...
সব মন্তব্য
No Comments