স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০০৯ জন। একই সময়ে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে সুনামগঞ্জে ১ জন মারা গেছেন। নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯,৯০৪ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০,৭৭৩ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৭৩ জনের এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪,১৮৪ জন এবং একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০,৫০৩ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ৭৪,১৮৪ জন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
সব মন্তব্য
No Comments