উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সারের ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বাবু সুশীল বড়াল তার প্রতিষ্ঠান মেসার্স বড়াল ট্রেডার্সের নামে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।
অন্যদিকে একই ডিলারশিপের জন্য আবেদন করেছেন হারতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। তিনি হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবেদন করেছেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার সার ডিলার হওয়ার আবেদনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি সরকারি ব্যবস্থাপনার আওতাধীন সার ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ পেলেন কীভাবে এবং তার আবেদন কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
হারতা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয় ও প্রযোজ্য সরকারি নীতিমালা যাচাই বাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠনের নেতা সুশীল বড়ালের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই করে বাতিলের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। তা নাহলে কঠোর হস্তে মোকাবেলা করা হবে বলে জানান তিনি।
এদিকে একই ডিলারশিপে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ছাত্রদল নেতার প্রতিষ্ঠানের আবেদনকে ঘিরে হারতা ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে বাবু সুশীল বাড়ালকে একাধিক বার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments