মহাসিন মিঞা লিটন বরিশাল অফিস : উজিরপুর পৌরসভায় নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পৌরসভার সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হামিদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি মো. রাজ্জাক সরদার, মো. মাইনুল আহাদ মামুন শিকদার, মো. হেমায়েত উদ্দিন খলিফা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরদার শাহাদুৎজ্জামান কমরেড, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু হান্নান আবু, পৌর ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. নয়ন হাওলাদার, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর হাওলাদার, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামিম ভুঁইয়া, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফোরকান শিকদার, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার পারুল, সম্পাদিকা মনিরা আক্তার শিখা, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুম্মান শিকদার মোতালেব, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ্, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন বেপারীসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পৌর নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments