কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫ মন ওজনের নিষিদ্ধ ৭ টি শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার বিকাল পাঁচটায় নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করে। তবে এসময় আটক করতে পারেনি। পরে জব্দকৃত মাছ মাটি চাপা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭ টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু জেলেদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
সব মন্তব্য
No Comments