চট্টগ্রাম অফিস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে হলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিতে হবে। এই তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করাই হবে আমার প্রথম কাজ।’
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, অধ্যক্ষসহ অন্যান্য ঊর্ধ্বতনকর্মকর্তা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসক হওয়া শুরু উল্লেখ করে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে মেডিকেল চিকিৎসা শিক্ষা নিয়েছি বলেই আমি ডাক্তার হয়েছি। পরবর্তীতে মন্ত্রীও হয়েছি। সুতরাং এই চট্টগ্রাম থেকেই আমার কাজ শুরু হলো।’
চিকিৎসকদের তৃণমূল হাসপাতালে পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিকিৎসকদের তৃণমূলে পাঠাতে ও রাখতে কাজ করব, তবে একই সাথে আমাদেরকে চিকিৎসকদের নিরাপত্তা দেয়ার কথাটিও ভালো করে মনে রাখতে হবে। আমার হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্নইনস্টিটিউটের পটুয়াখালীর একটি মেয়ের ওপর আক্রমণ হলো, সিলেটের জৈন্তাপুর উপজেলা হাসপাতালে কিছুদিন আগেই আক্রমণ হলো। এগুলোও আমাদেরকে ভাবতে হবে। তবে, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আর পিছিয়ে থাকব না, আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা এগিয়ে যাবো।
উল্লেখ্য, গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী দুদিনের সরকারি সফরের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিকেলে সেখানে স্থানীয় বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সাথে আলাদা করে একটি মতবিনিময় সভা করেন। একইভাবে, আজ (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
সব মন্তব্য
No Comments