ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার রাতে এক বিবৃতিতে বলা হয়, গতকাল ঝিনাইদহে তিনজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি মিডিয়ায় জাসদ গণবাহিনী নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরির সম্ভবনা আছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদ গণবাহিনী নামে জাসদের সাথে সংশ্লিষ্ট কোনো সংগঠন নাই। জাসদ রাজনৈতিক, আদর্শিক, সাংগঠনিকভাবে কোনো ধরণের চরমপন্থা, চরমপন্থী কোনো সংগঠন, সশস্ত্র তৎপরতা, সশস্ত্র সংগঠনকে অনুমোদন করে না, সমর্থন দেয়না। জাসদের বিবৃতিতে কোনো ধরণের চরমপন্থী বা সশস্ত্র সংগঠনের সাথে জাসদের নাম যুক্ত না করে মিডিয়া এবং সাংবাদিকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
সব মন্তব্য
No Comments