বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নব গঠিত বিজ্ঞান অনুষদ আয়োজিত ফ্রন্টিয়ার ইন সায়েন্সের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন [1st International Conference on Frontier in Sciences (ICFS-2022)] আজ ১১ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ICFS-2022 এর মূল উদ্দেশ্য হল শিক্ষাবিদ, গবেষক ও দেশীয় শিল্প কারখানার পেশাজীবীগণের মধ্যে মেলবন্ধন তৈরির মাধ্যমে গণিত শাস্ত্র, ভৌত বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা এবং স্থানীয় প্রযুক্তিগত সমস্যাদি নিয়ে মতবিনিময়। এই সম্মেলনটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ফোরাম তৈরি করবে যারা বাংলাদেশের যুগোপযোগী টেকসই উন্নয়নে সরকারের ভিশন-২০৪১, তথা ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি তৈরিতে বুয়েটকে এগিয়ে নিয়ে যাবে। ১১-১২ নভেম্বর ২ দিন ব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের প্রায় ২০০ টি গবেষণা পত্র উপস্থাপিত হবে। উক্ত সম্মেলনে স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক এবং শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীগণ অংশগ্রহণ করবেন। অভিজ্ঞমন্ডলী প্লেনারী, কিনোট, ইনভাইটেড ও কন্ট্রিবিউটরী সেশনে অংশগ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক বিষয়সমূহের উপর তাঁদের অধিলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, পৃষ্ঠপোষক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, সম্মেলনের চেয়ার বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রশিদ, সম্মেলনের কো-চেয়ার রসায়ন বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, সম্মেলনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম খান সহ স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক এবং শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীগণ। আগামী ১২ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হবে।
আয়োজক কমিটি মনে করেন বিজ্ঞান শিক্ষার কার্যক্রম বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার মেলবন্ধনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। আয়োজক কমিটি এই সম্মেলনের সফল অয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলন তথা বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা হাত বড়িয়ে দেয়ার জন্য আয়োজক কমিটি জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সারবান ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড, সিমকো ইলেক্ট্রনিক্স ও সিনটেক্স কর্পোরেশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
সব মন্তব্য
No Comments