সম্রাট রায়হান, রাজশাহী: নগরীতে শব্দদূষণকারীদের ধরতে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার নগরীর নীরব ঘোষিত এলাকাগুলোয় এই অভিযান চালানো হয়।
বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।
অভিযান শেষে কবির হোসেন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঘোষপাড়া মোড়, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড় নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে এসব এলাকায় অভিযান চালানো হয়।
নীরব এলাকায় যানবাহনের হর্ন বাজানোর দায়ে এ সময় দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অভিযান চলাকালে বিপুলসংখ্যক যান চালককে এ বিষয়ে সচেতন করা হয়েছে। শব্দদূষণমুক্ত নগর গড়তে এই অভিযান চলবে বলে জানান সহকারী পরিচালক কবির হোসেন।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ প্রতিবেদন অনুযায়ী, যানবাহনজনিত শব্দদূষণের শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী। প্রতিবেদনটিতে শব্দের তীব্রতার মাত্রা দুই পর্যায়ে নির্ধারণ করা হয়েছে-আবাসিক ও ট্রাফিক এলাকা।
ট্রাফিক এলাকায় ঢাকায় শব্দের তীব্রতার মাত্রা ১১৯ ডেসিবল এবং আবাসিক এলাকায় ৫৭ ডেসিবল রেকর্ড করা হয়েছে।
যেখানে রাজশাহীতে ট্রাফিক এলাকায় শব্দের তীব্রতার মাত্রা ১০৩ ডেসিবল এবং আবাসিক এলাকায় ৫৫ ডেসিবল রেকর্ড করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments