পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে ভারি বৃষ্টিপাত চলছে। যা অব্যহত থাকবে মঙ্গলবার পর্যন্ত। এদিন সকাল থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।
রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলেও সে সময় মাত্র ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও সোমবার (২৭ মে) ভোর ৬টা পর্যন্ত ১১ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোর ৬টা থেকে ১২ টা পর্যন্ত ২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়। এরকম আবহাওয়া সোমবার সারাদিন থাকবে। বুধবার থেকে তাপমাত্রা আবারও স্বাভাবিক হবে।
সোমবার (২৭ মে) সকাল থেকে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গোটা রাজশাহী অঞ্চলে এরকম হচ্ছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
তবে এখন পর্যন্ত রাজশাহীতে কোথাও তেমনভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ো বাতাসের কারণে বেশ কিছু গাছ ভেঙে গেছে। এছাড়াও আম ও ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই নেই বলে খবর পাওয়া গেছে।
সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হয়েছেন নিম্নআয়ের মানুষ। প্রধান প্রধান সড়কে আজ সকাল থেকে যানবাহন চলাচলও কম।
পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিকেল মাইল। থেমে থেমে বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত চলবে। এসময়ের মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments