কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ।
বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে মানববন্ধন পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় কটিয়াদী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক সহকারী শিক্ষক ও একশত প্রধান শিক্ষকের স্বতস্ফুর্ত অংশগ্রহনে কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ইউএনও মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে উপস্থিত প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ বলেন, সহকারী শিক্ষক দের ১০ম গ্রেড এটা তাদের ন্যায্য দাবী, দাবীর প্রতি আমি পূর্ণ সমর্থন করছি। প্রশি শামসুল আলম বলেন, আমাদের সহকারী শিক্ষকগন যোগ্যতা সম্পন্ন তাদের ১০ গ্রেড যুগোপযোগী। প্রধান শিক্ষক আবু সাইদ মোঃ ইকবাল বলেন সহকারী শিক্ষক দের ১০ গ্রেড ও প্রধান শিক্ষকের ৯ম গ্রেড প্রদানের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষায় যুগোপযোগী সাফল্য অর্জন হবে। প্রধান শিক্ষক নূরুল আমিন বলেন, বর্তমান সময়ে সহকারী শিক্ষকগন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন তাই উনাদের ১০ম গ্রেড দেওয়া হোক। প্রধান শিক্ষক ফারহানা রহমান বলেন সহকারী শিক্ষক দের ১০ গ্রেড যৌক্তিক দাবী দ্রুত বাস্তবায়ন করা হোক, প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবীতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। প্রধান শিক্ষক শওকত উদ্দিন খান বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের অর্থনৈতিক দরকার তাই সহকারী শিক্ষক দের ১০ম গ্রেড দাবি যৌক্তিক। এতে উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল্লাহ আল হাদীসহ কটিয়াদী উপজেলার সমন্বয়কবৃন্দ। এ সময় সহকারী শিক্ষকদের সাথে একাত্বতা পোষণ করেন কটিয়াদী উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত সমন্বয়ক মাজহারুল হক জাকির, আব্দুল কাইয়ুম, শফিকুল ইসলাম, শাহিনুর রহমান, সাজিদুল সেলিম, জাহিদ হাসান, রাজ নূর, ইকবাল, শাহিন, এএসএম আলমগীর, আবু হানিফা, মোশাররফ, শরীফ, জসিম উদ্দিন, জামিনুুর রহমান, মাজহারুল হক পলাশ, মাহবুবুর রহমান, মহিবুল হাসান প্রমূখ।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় থানার পাশে দিনে দুপুর এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভ ...
সব মন্তব্য
No Comments