কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন এবং পরিবেশ দূষনের দায়ে দুই খাবার হোটেল মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার শেষ বিকালে সৈকত লাগোয়া বৈশাখী হোটেল এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ এবং গাজী রেস্তোরা এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে ওই দুই হোটেল থেকে ময়লা পানি সরাসরি পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments