তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃনাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মৃত রিয়াদ হোসেন(১৩) কাঁকফো গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মে) সকাল সাড়ে সাতটার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়েছিল। প্রায় আধা ঘণ্টা পরে সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে দ্রুত তাকে তুলে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের ভাষ্যমতে , যেহেতু রিয়াদ হোসেন সাঁতার জানতো না এবং মৃগী রোগী ছিল। সেই কারণে সে হয়তো পানিতে নেমে ডুবে গিয়ে আকস্মিক মৃত্যু হতে পারে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে লাশটি নাটোর সদর হাসপাতালে থাকায় সদর থানা পরবর্তী পদক্ষেপ নিবেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments