রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরান আলী(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহহাদ আকন্দ
ও রাণীশংকৈল থানার ,এস আই আজাহারুল এর নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইমরানকে আটক করে। আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে । এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments