স্টাফ রিপোর্টার: রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে এ সংক্রান্ত পূর্বের নির্দেশনা আপাতত কার্যকর থাকছে না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন নিয়মিত বেঞ্চে শুনানির পর নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
এ আদেশকে ঘিরে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, পুশ ইন নিয়ে দু দেশ এক সাথে কাজ করছে, দু দেশের ডেমোক্রেট খুবই স্ট্রক, ভারত বাংলাদেশ মিলে একসাথে কা ...
স্টাফ রিপোর্টার: কলকাতা থেকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে আজ শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার সঙ্গে থাকছেন স্ত্রী মিনাল ত্রিবেদী। আজ ১২ ...
সব মন্তব্য
No Comments