বিশ্ববিদ্যালয় প্রতনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার দায়িত্ব ছাড়লেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার, ১১ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
শেহরীন আমিন ভূঁইয়া জানান, সাত বছরের শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে আসার কথা ভাবেননি। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নিতে আগ্রহী হন। তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এতো বড় দায়িত্ব যা সচরাচর সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!”
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “নতুন বাংলাদেশ নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য ভালো কিছু করতে পারলে এর চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে। তার ওপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করব!” সাবেক প্রক্টরের প্রশংসা করে শেহরীন লেখেন, সাইফুদ্দীন আহমদের কাছ থেকে শিখেছেন কীভাবে একজন প্রক্টরকে অতিমানব ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি হাসিমুখে সামাল দিতে হয় এবং আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। তিনি বলেন, “ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি।”
দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন, “আমি কী করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করব না। আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্বে চমৎকার একটি টিমের সঙ্গে অভাবনীয় অভিজ্ঞতা হয়েছে।” জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই এবং জুলাই-পরবর্তী এমন সময় আর পরিস্থিতি এই দেশে আবার আসবে কি না জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন পরিস্থিতি ফেস করেনি, করবেও না।”
পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেন। লেখেন, “It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir. Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.”
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
সব মন্তব্য
No Comments