বিজয় রায়, রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশ থেকে নিজের জমির ধান আনতে গিয়ে বজ্রপাতে আলতাফুর রহমান(৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বজ্রপাতের শিকার হয়ে তিনি নিহত হন। নিহত আলতাফুর রহমান ওই এলাকার মৃত ভবন আলী এর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পিছনে নিজের জমিতে কেটে রাখা ধান আনতে গিয়ে হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আলতাফুর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেহেম্বা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের জমিতে ধান আনতে গিয়েই বজ্রপাতে তিনি মারা যায়।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments