নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালেগণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯শ ৪জন পরিবারের মধ্যে জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলা হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে উপজেলার ৫০জন উপকারভোগী পরিবারের নিকট জমি সহ ঘর হস্তান্তর করেন।
পরে আটোয়ারী উপজেলা পরিষদের হলরুমেউৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে এই কার্যক্রমের দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে পঞ্চগড় জেলার অবিরিক্ত জেলা প্রশাসক এডিএম জয়শ্রী রানী, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সকল দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, গনমাধ্যমকর্মী সহ উপজেলার ৫০জন উপকারভোগী উপস্থিত ছিলেন।
প্রতিটি ঘরের পিছনে সরকার ২লক্ষ ৫৯হাজার ৫শত টাকা ব্যয় করে এই ঘর নির্মান করে দিছেন। ঘরের পাশাপাশি ২শতক জমি সহ, বৈদ্যুতিক লাইন, টিউবওয়েল সহ সমস্তধরনের সুযোগ সুবিধা দিয়ে হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments