কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ৪ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
শুক্রবার (৩১ মার্চ ) উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের পাশ্ববর্তী একটি বাঁশঝাড় এলাকায় জুয়া খেলা চলছে এমন তথ্যর ভিত্তিতে এসআই নুরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের ৪ জনকে আটক করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার হররাম এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহ আলী (৪৫) কে ৭ দিন, একই এলাকার নুর মোহাম্মদের ছেলে জমশের আলী কে ৭ দিন, কাঞ্চনশ্বর এলাকার দোলন চন্দ্রের ছেলে গনেশ চন্দ্র (৩০) কে ৫ দিন এবং দক্ষিণ ঘনেশ্যম এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩২) কে ৫ দিন করে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের এই সাজা প্রদান করা হয়েছে।
এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, যারা এ এলাকার শান্তি প্রিয় সহজ সরল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আইন অমান্য করে সমাজে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তরুণ সমাজকে জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments