বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নূতন সূর্যশিখা জ্বলবে‘ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ৩দিন ব্যাপী (৬,৭,৮ জুন) এই সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা ও শিশু সাহিত্যিক আখতার হুসেন। এসময় তিনি বুদ্ধিবৃত্তি দিয়ে তরুণদের আকৃষ্ট করার আহবান জানিয়ে বলেন, ‘নতুন যারা আসবে, তার কী দেখে আসবে? তারা আলোকিত মানুষ চাইবে, তারা বুদ্ধিবৃত্তি চাইবে, বুদ্ধিবৃত্তি দিয়ে আমাদের তাদেরকে আকর্ষণ করতে হবে।’
আখতার হুসেন বলেন, ‘তলোয়ারের জোরে যে জয় হয়, সেটা ক্ষণস্থায়ী। বুদ্ধিদীপ্তি দিয়ে যে জয় করা হয়, সেটা স্থায়ী হয়।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ। বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও উন্নয়নের পথে সর্বোপরি শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস নির্দেশিত ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকিকরণ করা হয়েছে। ২০২১ সালে প্রণীত শিক্ষানীতির মাধ্যমে তারা শিক্ষাখাতকে ধ্বংস করার নীল নকশা করেছে। আজকে একটি গণতন্ত্রহীন ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। তার ধারাবাহিকতায় ছাত্র সংসদ নির্বাচনকে তুলে দিয়ে অগণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। আমরা গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। আমরা রক্তপাতহীন, অসহিংস, সন্ত্রাসমুক্ত ছাত্ররাজনীতি চাই।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার ইবরাহিম মিমো, আহবায়ক রেজওয়ান হক মুক্ত।
সম্মেলনে নতুন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৮ শতাংশ বরাদ্দ, একইধারার বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালু, শিক্ষা উপকরণের মূল্য হ্রাস, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান সৃষ্টির পথিকৃৎ এবং গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়িত না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্র ইউনিয়ন নেতারা।
উদ্বোধনী সমাবেশে ছাত্র ইউনিয়নের ৬০টি জেলা সংসদের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি র্যালী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি ,শিক্ষা অধিকার চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এসে শেষ হয়। ৭ ও ৮ জুন সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments