আজ পবিত্র আশুরা

প্রকাশ : 28 Jul 2023
আজ পবিত্র আশুরা

ডেস্ক রিপোর্ট: আজ ১০ মহররম পবিত্র আশুরা।কারবালার শোকাহত এবং হৃদয় বিদায়ক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ন। মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদায় সারা দেশে পবিত্র আশুরা পালন করবে।
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকায় নিবন্ধন।গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ইসলামী ফাউন্ডেশন আজ দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেছে।
উল্লেখ্য, হিজরী ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স:) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে শাহাদাৎবরণ করেন।

সম্পর্কিত খবর

;