কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গা উৎসবের আজ মহা নবমী। বৃহস্পতিবার সকালে কল্পারম্ব ও বিহীতপূজার মধ্য দিয়ে শুরু হয় এ পূজার আনুষ্ঠানিকতা। শাঁখ, উলু ধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত পটুয়াখালীর কলাপাড়ার পুজা মন্ডপগুলো। শান্তি কামনায় মায়ের কাছে অঞ্জলী প্রদান করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে বুধবার রাত বারোটায় সন্ধীক্ষনে উপজেলার ১৬ টি মন্দিরের প্রত্যেকটিতে ১০৮ টি মোমবাতি প্রজ্জ্বলন ও পদ্ম দেবীর পায়ে উৎসর্গ করা হয়।
পৌর শহরের বিভিন্ন দূর্গা ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্দরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত নাচে গানে মেতে ওঠে যুবক যুবতীসহ সকল বয়সের নারী পুরুষ। তবে দেবী দুর্গা ধরায় এসে মহামারি করোনাসহ সকল দুর্গতি নাশ করবেন এমনটাই মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা।
চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেন, এ উৎসব হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক পরিসরে আয়োজন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, অপ্রিতীকর ঘটনা এড়াতে দুর্গা পুজা মন্ডবসহ বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments