উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর, মুগাকাঠি, আটিপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী।
১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল দশটায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাড়ইবাড়ী নামক স্থানের কৃষি উন্নয়ন কর্পোরেশনের খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন। পরে সকাল ১১ টায় ধামসর প্রকল্পে এসে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ প্রকল্পের উদ্যোগে কৃষকদের সাথে মত বিনিময় সভা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বিএসসি শিক্ষক এনামুল হোসেন, সাবেক ইউপি সদস্য ও শিক্ষক মোঃ হারুন অর রশিদ মৃধা, কৃষক রেজাউল ইসলাম খান।
প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা
১ এর উপসচিব মাকসুদা ইয়াসমিন, বি,এ,ডি,সি উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার মাওলা, বি,এ,ডি,সির পরিকল্পনা বিভাগের প্রধান পরিকল্পনাকারী মোঃ ফেরদৌস রহমান। উপ সহকারী প্রকৌশলী শাহেদ চৌধুরী ও প্রমূখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments