তালা প্রতিনিধিঃ সদ্য অনুষ্ঠিত এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে মেধা তালিকায় ৩৫৩৪তম স্থান পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী তরুণী মারুফা খাতুন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজে সুযোগ পেয়েও তার ভর্তি অনিশ্চয়তার মুখে পড়েছে।
জেয়ালা নলতা জেলেপল্লীর মৎস্যজীবী আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমের তিন সন্তানের মধ্যে মারুফা খাতুন সবার বড়। মারুফা খাতুন শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি তালা মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসির গণ্ডি পার হন।
মারুফার বাবা আজিত বিশ্বাস নদীতে মাছ ধরে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন। মেয়ের পড়াশোনার খরচ যোগাতে বরাবরই তাকে হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেডিকেলে মারুফার ভর্তি খরচ, বই-খাতাসহ সাতক্ষীরায় স্থানান্তরের জন্য প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। এই টাকা এখন কীভাবে জোগাড় করবেন তা তিনি বুঝ উঠতে পারছেন না।
মারুফার মা তাসলিমা খাতুন বলেন, “আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। কিন্তু টাকার অভাবে মেয়েটা মেডিকেলে ভর্তি হতে পারবে কি-না জানি না।”
যাকে ঘিরে পরিবারের এত উৎকণ্ঠা, সেই মারুফা খাতুন বলেন, “দরিদ্র পরিবারের মেয়ে হয়েও অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করেছি, মা বাবা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। পড়ালেখার শুরুতেই ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ভর্তি রেজাল্টে নামও এসেছে। কিন্তু আমাকে মেডিকেলে পড়ানোর সাধ্য তো বাবা-মায়ের নেই।”
তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, “২০২১-২০১২ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তালা মহিলা কলেজের ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজে ও সুপ্রিয় রায় প্রিতু রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এদের মধ্যে মারুফার পরিবারের আর্থিক অবস্থা ভাল না। কিন্তু মেয়েটি খুব মেধাবী। তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তবানদের উচিত মারুফার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা।”
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments