বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে আজ ৩০ অক্টোবর ২০২৩ সোমবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ‘সংস্কারকৃত কম্পিউটার ল্যাব’ এবং সেন্টার ফর ইংলিশ টিচিং এন্ড রিসার্চ-এ ‘ইংলিশ রাইটিং কর্নার’-এর উদ্বোধন করেন। পরে উপাচার্য আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং সেন্টারের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক জেরিন আলম, সেন্টার ফর ইংলিশ টিচিং এন্ড রিসার্চ-এর পরিচালক অধ্যাপক ড. গোলাম গাউস আল-কাদেরী এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের ভিজিটিং ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কম্পিউটার ল্যাব সংস্কার কাজ এবং ‘ইংলিশ রাইটিং কর্নার’ প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করার জন্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং সশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এই ল্যাব ও সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
উল্লেখ্য, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট পোগ্রামের সহযোগিতায় ‘ইংলিশ রাইটিং কর্নার’ প্রতিষ্ঠা করা হয়।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments