স্টাফ রিপোটার: একটি সেতুর প্রতীক্ষায় কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার বৈরাগীরচর-কাজিরচর, প্রেমারচর-চরআলগী এবং চরমান্দালীয়া,মনতলা-রামপুর এলাকার বাসিন্দারা। ঐতিহ্যবাহী মসুয়া ইউনিয়ন ও চরমান্দালীয়-খিদিরপুরের সকল পেশাশ্রেনি মানুষের সেতুবন্ধনের একমাত্র ভরসা তাদের। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ নৌকা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েও বাস্তবে ণির্মান হচ্ছে না এক সময়ের উত্তাল ব্রহ্মপুত্র নদীর উপর সেতু।
সরেজমিনে দেখা গেছে, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ব্রহ্মপুত্র নদীর (বৈরাগীরচর-মনতলা) খেয়াঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষকে অত্যন্ত কষ্ট করে নদী পার হতে হয়। সারা বছর যাত্রীদের নদী পারাপারে দুর্ভোগের অন্ত থাকে না। বর্ষকালে খেয়াঘাটের ছোট নৌকায় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অনেক ঝুঁকি নিয়ে নদী পাড় হতে হয়। এতে আতঙ্কে থাকেন অভিভাবকরাও। শুধু তাই নয়, শিক্ষার্থীদের যেমন অনেক ঝামেলায় পরতে হয়, তেমনি ব্যবসায়ী, মুমূর্ষু রোগী এবং অফিসগামীদেরও ভোগান্তির সীমা থাকে না। দুই জেলার মনোহরদী ও কটিয়াদী উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ এপার-ওপারে যাত্রায়াত করেন। দৈনন্দিন কাজে তাদের এই খেয়াঘাট দিয়ে দুর-দুরান্তে পাড়ি দিতে হয়। দীর্ঘদিন যাবৎ দুইপাড়ের কয়েক হাজার মানুষের দাবি বৈরাগীরচর-মনতলা খেয়াঘাটে জনসাধারনের পাড়াপাড়ে দ্রুত একটি সেতু ণির্মান করা হোক।
বৈরাগীর চর ও মনতলা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৩০ বছর যাবৎ বৈরাগীরচর-মনতলা খেয়াঘাটে একটি সেতু ণির্মানের দাবি জানিয়ে আসছেন। এখানে সেতু ণির্মানের জন্য কিশোরগঞ্জ-২ আসনের এবং নরসিংদী-৪ আসনের সাবেক ও এমপিরা বেশ কয়েকবার এলাকাবাসিকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু হয়-হচ্ছে এবং হবে করে আরও ১৬ বছর কেটে গেছে। বাস্তবে সেতু ণির্মানের কোনো আলামত দেখতে পাননি এলাকাবাসি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দুইপাড়ের বাসিন্দারা। তারা জানান, মসুয়া ইউনিয়ন এবং চরমান্দালিয়া-খিদিরপুরসহ বেশ কয়েকটি ইউপি বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন দুইপাড়ের মানুষের সেতুবন্ধনে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটি সেতু ণির্মান হবে। যা আদৌ হচ্ছে না। মনে হচ্ছে-একটি সেতুর জন্য দুই জেলার বাসিন্দারা স্বপ্নের ধুলা চলে শুধু স্বপ্নই দেখে যাচ্ছে। এলাকাবাসি বলছেন, আমাদের আশা-আকাঙ্খা এবং ভড়সাস্থল জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টানা চারমেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। এটা আমাদের গর্ব। তাঁর কাছে আমাদের প্রত্যাশা এখানে দ্রুত একটি সেতু ণির্মান করা হোক। কারণ বৈরাগীরচর-মনতলা খেয়াঘাটে একটি সেতু ণির্মান হলে কিশোরগঞ্জ জেলার বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় ও নরসিংদী জেলার খিদিরপুর ডিগ্রি কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষদের দুর্ভোগ কমে আসবে। দুই পাড়ের হাটবাজারে সহজেই যেতে পারবে এলাকাবাসী। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নদী পাড় হতে কোনো দুর্ঘটনা ও দুর্ভোগের স্বীকার হবে না। এপাড়-ওপাড়ের আত্মীয় স্বজনের মধ্যে যাতায়াত ব্যবস্থা সহজেই লাগব হবে। দুই পাড়ের বাসিন্দাদের সেতুবন্ধনে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেতু ণির্মানের জন্য ইতোপূর্বে দুই পাড়ের স্থানীয় সংসদ সদস্যদের কাছে দাবি জানিয়ে প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কোনো প্রতিকার পায়নি এলাকাবাসি। তারা বলছেন, গত চার মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। এই সময়ের মধ্যে অনেকে সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছে। আশ্বাস দিয়েও সেতু ণির্মানে কোনো ভ’মিকা রাখতে পারেনি এমপিরা। মানুষের দুঃখ দুর্দশা লাগবে শত-শত ব্রীজ নির্মাণ করে দিয়েছেন শুধু বৈরাগীরচর মনতলা ব্রিজ নির্মাণ হয়নি, এতে আমরা অনেক ব্যাথিত হয়েছি। চরমান্দালীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজল জানান, নরসিংদী ৪( মনোহরদী বেলাবো) সাংসদ নূরুল মজিদ হুমায়ুন এমপি থাকা অবস্থায় একটি জনসভায় এলাকাবাসীকে আশ্বাস দিয়েছিলেন মনতলা বৈরাগীরচর ব্রীজ দ্রুত নির্মাণ করা হবে। এখন তিনি মন্ত্রী হয়েছেন কিন্তু বাস্তবে ব্রিজ নির্মাণের কেন আলামত দেখা যাচ্ছে না। এতে আমরা মর্মাহত হয়েছি। একইভাবে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদও আশ^াস দিয়েছিলেন। এখঝন তার আসনে এমপি এডভোকেট সোহরাব উদ্দিন। বৈরাগীরচর হাই স্কুল সংলগ্ন বাসিন্দা আবেদ আলী জানান, একটা ব্রীজের জন্যে বহুদিন ধরে স্বপ্ন দেখেছি কিন্তু ব্রিজ নির্মাণের কোন লক্ষ্মণ দেখছিনা। বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আশরাফুল হক বলেন, এই ব্রীজ টি নির্মাণ হলে চরমান্দালীয়া মনতলার অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে আসার পথ সুগম হতো। বৈরাগীরচর বাসিন্দা বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ফুলু মিয়া জানান, এই ব্রীজ নির্মাণ হলে আমাদের ব্যবসা বানিজ্যের পথ সুগম হবে। বৈরাগীরচর বাজারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, এই ব্রীজ নির্মাণ হলে আমাদের দুইটা অঞ্চলের মধ্যে ব্যবসা বানিজ্য ও যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন হবে। মনতলার বাসিন্দা বুলবুল জানান, আওয়ামিলীগ ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের কাছে দাবি মনতলা বৈরাগীরচর ব্রীজ দ্রুত নির্মাণ করা হোজ। একই দাবী জানিয়েছেন মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু বাক্কার।
মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের বাসিন্দা সরারচর সৌদামিনী সুর বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, বিগত পঁচিশ বছর যাবত শুনছি নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বাসিন্দাদের সেতুবন্ধনে বৈরাগীরচর মনতলা ব্রীজ নির্মাণ হবে হচ্ছে, প্রভাবশালীদের আশ্বাসেরও কমতি নেই। কিন্তু বাস্তবে এই ব্রিজ নির্মাণে কোন আলামত ও দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আকুল আবেদন দুই জেলার মধ্যে সেতুবন্ধন তৈরিতে অবদান রাখবে বৈরাগীরচর মনতলা ব্রিজ, এ সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলক এর সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকির জানান, বৈরাগীরচর মনতলা ব্রিজ নির্মাণ হলে দুই জেলার জনপদের বন্ধন সুদৃঢ় হবে, এলাকাবাসীর আর্থসামাজিক, শিক্ষা সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন রিপন বলেন, আমাদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। শুষ্ক মৌসুমে কিছুটা নিরাপদ থাকলেও বর্ষা মৌসুমে ভয়াবহ আকার ধারণ করে এ নদী। দুঘটনায় কবলিত হয়ে এখানে প্রতিনিয়তই মানুষ মারা যায়।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments