গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU)-এ আজ অনুষ্ঠিত হয়েছে এক পরিবেশবান্ধব উদ্যোগ—Zero Waste GSTU Campaign-এর আওতায় একটি Waste Audit। এই কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে শিক্ষার্থীদের পরিচালিত পরিবেশ সংগঠন “Waste To Resource” এবং “GSTU Cleaning Project”-এর যৌথ তত্ত্বাবধানে।
অডিটে অংশ নেন সংগঠনের ভলেন্টিয়ার ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিনের অবস্থান ও কার্যকারিতা, বর্জ্যের ধরন ও পরিমাণ, বর্জ্য ছড়িয়ে পড়ার ধরণ এবং অনানুষ্ঠানিক ডাম্পিং স্পটগুলো চিহ্নিত করেন।
পর্যবেক্ষণে দেখা যায়, ক্যাম্পাসে প্লাস্টিক ও খাদ্যজাত বর্জ্যের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। সচেতনতার অভাব এবং পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা কাঠামোর ঘাটতিই এই সমস্যার মূল কারণ হিসেবে উঠে এসেছে।
‘Waste To Resource’-এর সি ই ও ও প্রতিষ্ঠাতা মারুফ হায়দার বলেন, আমাদের লক্ষ্য শুধু বর্জ্য সংগ্রহ নয়, বরং সেটিকে সম্পদে রূপান্তর করা। এই অডিট আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি বাস্তবসম্মত জিরো ওয়েস্ট ক্যাম্পাস-এ রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অংশগ্রহণকারী ভলেন্টিয়ার সঞ্চয় বলেন, এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—বর্জ্য আসলে কোনো বোঝা নয়, সঠিক ব্যবস্থাপনায় সেটি হতে পারে নতুন সম্পদের উৎস।”
অন্য এক ভলেন্টিয়ার শোভা জানান, আমরা শুধু বর্জ্য পর্যবেক্ষণ করিনি, বরং সবাইকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এই উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, “Waste To Resource” একটি শিক্ষার্থী পরিচালিত পরিবেশ সংগঠন, যা বর্তমানে জাতীয় পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়াধীন। সংগঠনটি বর্জ্য পুনর্ব্যবহার, পুনঃচক্রায়ন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছে।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments