আজ বুদ্ধ পূর্ণিমা

প্রকাশ : 21 May 2024
আজ বুদ্ধ পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট: আজ ২২ মে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।বিশ্বের সকল বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আর্বিভূত হয়েছিলেন। তার জন্ম , বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল তাই বৈশাখী পূর্ণিমা। অপর নাম বৌদ্ধ পূর্ণিমা। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বৌদ্ধ সম্প্রদায়।আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্জলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, ধ্যান ও পূজা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বেলা ৪টায় বঙ্গভবনে ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধবলম্বীদের সংবর্ধনা দিবেন।

সম্পর্কিত খবর

;