মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে একটি সড়ক নির্মানের কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ও ধীর গতির অভিযোগ উঠেছে মের্সাস তন্ময় ট্রের্ডাস নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা প্রকৌশলকে অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যব্যস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে কর্মকর্তারা বলছেন, খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়ায় হবে।
রাস্তায় ইট ভাটার রাবিশ, দুই ও তিন নম্বর নিন্মমানের ইট দিয়ে খোয়া করে রাস্তায় দেওয়া হয়েছে। খোয়ার মান নিয়ে স্থানীয়রা অভিযোগ তুললেও কর্ণপাত করেনি ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ।
ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এলজিইডির কর্মকর্তাদের যোগসাজসে রাস্তায় পাকাকরণে নিম্নমানের নির্মান সামগ্রী, ইট ও বালি ব্যবহার করছে।
জানা গেছে, আইআরআইডিপি প্রকল্পের আওতায় ভাংবাড়ী হতে মহলবাড়ী পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণ কাজ গত বছরের ২৩ নভেম্বর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। ভাংবাড়ী ক্লিনিক হতে মধ্যে পাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকা করণের টেন্ডার আহ্বান করে এলজিইডি। ৫১ লাখ ৬৩ হাজার টাকায় কাজটি পাই তন্ময় এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এর পর নিন্মমানের সামগ্রী দিয়েই শুরু হয় কাজ। তবে গতবছরের ১৩ জুলাই শুরু হওয়া কাজটি চলতি মাসের ৫জুলাই এলজিইডিকে বুঝে দেওয়ার কথা ছিলো ঠিকাদারি প্রতিষ্ঠানটির।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘রাস্তাটিতে প্রথম থেকেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। রাস্তার কাজ শেষ না হতেই ভেঙে গেছে। যে ইট ব্যবহার করা হয়েছে রোলার মেশিন দিয়ে রোলিং করার পরে ইট পাউডার হয়ে গেছে। এভাবে রাস্তা করার চেয়ে না করায় ভালো। রাস্তাটিতে যেভাবে কাজ করা হয়েছে, এভাবে কাজ করলে রাস্তাটি বেশিদিন টিকবে না। তিন নম্বর ইট এনে খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা মানা করা সত্ত্বেও ঠিকাদারের লোকজন ক্ষমতা দেখিয়ে তারা ওই ইটের খোয়া ব্যবহার করেছে। তাঁরা বলছে এলজিউডি সব জানে। তাদের নির্দেশে আমরা কাজ করছি। কিছু বলার থাকলে এলজিইডিকে বলেন।
এবিষয়ে ঠিকাদার তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ভাল কাজ করেছি। নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে কি না এটা দেখবে এলজিইডি।
এব্যাপারে রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে জানান, আমরা চেস্টা করি ভালভাবে কাজ বাস্তবায়ন করে নেয়ার। ঘটনাস্থল পরির্দশন করে দেখার পর বলা যাবে কি হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments